সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাটের ওসি মো:আমিনুল ইসলাম

[print_bangla]

মুফিজুর রহমান নাহিদ:

সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আমিনুল ইসলাম সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা পুরস্কার পেয়েছেন। ওসি মো:আমিনুল ইসলাম এর সফল নেতৃত্বে গত মে মাসে কানাইঘাট থানা পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপহৃত ভিকটিম উদ্ধার সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করতে সক্ষম হন। এছাড়াও তার নেতৃত্বে কানাইঘাট থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপুর্ন ভূমিকা রাখেন। সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল, গণমুখী ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য মে/২০২৬ খ্রি. মাসে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কৃত করেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়। এ সময় তিনি অফিসার ইনচার্জের হাতে বিশেষ সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করেন।পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায়
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম বলেন,
“যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়। এই কৃতিত্ব কানাইঘাট থানার প্রতিটি সদস্যের। উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।”

​উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মননা পুরস্কার পেলেন কানাইঘাটের ওসি মো:আমিনুল ইসলাম

০৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top