ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হুমায়ুন কবির ফরাজীর বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. হুমায়ুন কবির ফরাজী (৪৮), পিতা আব্দুর রশিদ ফরাজী এবং মো. জাহাঙ্গীর হোসেন সরদার (৪৫), পিতা মৃত রুস্তম আলী সরদারকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top