ভান্ডারিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন সিংহখালী পাকা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মোহন ওরফে মহিদুল খান (২০) পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ শাজাহান খান।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

ভান্ডারিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top