তানোরে পল্লী বিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃ’ত্যু

[print_bangla]

ওবাইদুর রহমান সুজন,
তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার লব্যইতলা ব্রিজের পূর্ব পাশে ঝড়েপড়া পল্লী বিদ্যুতের কারেন্টের তারের সাথে শর্ট খেয়ে ৭ টি গরু ও দুটি শেয়াল মারা গেছে। গত ৫ জুন বৃহস্পতিবার বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে কারেন্টের খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় ওই এলাকার বেশ কয়েকজন মানুষের অনেক গুলো গরু মাঠে ঘাস খায়। তার মধ্যে ৭ টি গরু চরে ঘাস খাওয়া অবস্থায় তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। সেই সাথে দুটি শিয়াল ও ঝড়েপড়া ওই কারেন্টের তারের সাথে জড়িয়ে মৃত্যুবরণ করে। এ ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

তানোরে পল্লী বিদ্যুতের তারের সাথে শর্ট খেয়ে সাতটি গরু ও দুটি শিয়ালের মৃ'ত্যু

০৬ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top