সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাজিপুরে ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

[print_bangla]

আবদুল জলিল/ এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুরে এক গরু ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে চলে গেছে একদল দুষ্কৃতকারী। গতকাল রবিবার বিকেল সাড়ে চারটায় দিকে  উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজারে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা ওই ব্যবসায়ীর নিকটে  থাকা  গরু বিক্রির ৬ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে গেছে। ছিনতাইয়ের শিকার হয়ে আহত হওয়া ওই ব্যবসায়ীর নাম আব্দুর রাজ্জাক। তিনি  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের মৃত মনছের আলীর পুত্র।।  রাতেই ওই ব্যবসায়ীর সাথে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে  কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।  প্রত্যক্ষদর্শী  ও থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে,  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর  রাজ্জাক গতকাল রবিবার কাজিপুর উপজেলার সোনামুখী হাটে  গরু বিক্রি করেন। বিকেলে আরও দুই ব্যবসায়ীসহ তিনি সিএনজি যোগে  বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে  ব্যবসায়ীদের গাড়ি পৌছালে  পূর্ব থেকে ওৎ পেতে থাকা  তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাথারী কুপিয়ে জখম করে। এসময় তার নিকটে থাকা ও্ই তিন ব্যবসায়ীর মোট  ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে  মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা রোডে  চলে যায়। পরে স্থানীয় লোকজন ও আহত রাজ্জাকের সাথে থাকা অন্য গরু  ব্যবাসীয়রা তাকে উদ্ধার করে  চিকিৎসার ব্যবস্থা করেন।

নাম প্রকাশ না করার শর্তে হাজরাহাটি বাজারের এক ব্যবসায়ী জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে সিএনজির তিন লোককে মারধর করা শুরু করে।  তারা কিলঘুষি ও পরে কোপ দেয়। ভয়ে দোকান ঘরের আড়ালে যাই। কয়েক সেকেন্ড পরেই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারি চলে যায়। এই ঘটনায় আমরা আতঙ্কে আছি।”

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, ‘ ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেয়া হয়েছে।  অপরাধীদের ধরতে অভিযান চলামান হয়েছে। ”

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top