রবিবার ২১শে জুন, ২০২৬ ৭ই আষাঢ়, ১৪৩৩

কেইপিজেড এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষ, আহত ৫

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কেইপিজেডের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিইউএফএল এলাকার নাজমা (৪০) ও আবুল হান্নান (৪৫) রয়েছেন। তাঁদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, ডিউটি শেষে বাসায় ফেরার পথে তিনি দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা দেখতে পান। একটি মোটর সাইকেল আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল, অপরটি শহর থেকে আনোয়ারার দিকে আসছিল। সংঘর্ষে মোটর সাইকেল দুটির আরোহীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, সন্ধ্যা ৬ টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কেইপিজেড এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষ, আহত ৫

২০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top