বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

[print_bangla]

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন মীরেরচক প্রগতি কল্যাণ সংস্থার উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কাঁঠাল চাঁপা ফুলের গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হক, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ- সভাপতি রতন কুমার রায় সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বৃক্ষ রোপন শেষে প্রধান অতিথি তার বক্তব্য বলেন বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

২৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top