
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
বুধবার (২৪ জুন) বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, শেরপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার ক্রমান্বয়ে সার্কেলে কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে মোঃ জালাল উদ্দীন, ইন্সপেক্টর (নিরস্ত্র), শেরপুর সার্কেল অফিস বগুড়াসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), শেরপুর এবং সার্কেল অফিসে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...