বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ ১১ই আষাঢ়, ১৪৩৩

শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং অত্র ইউনিয়নের ব/খা/টে ও মাদকাসক্ত ব্যক্তিবর্গকে প্র/তি/হ/ত

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা খুলনা প্রতিনিধি-

কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং ব/খা/টে ও মা/দকা/সক্ত ব্যক্তিবর্গকে প্রতি/হত করতে খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী উপজেলা জুড়ে এক নয়া উদ্যোগ গ্রহণ করেছেন। এমন নয়া উদ্যোগ গ্রহণ করায় তিনি প্রশংসায় ভাসছেন সমগ্র উপজেলা জুড়ে। এরই অংশ হিসেবে উপজেলার গদাইপুর ইউনিয়নের শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকগাছা পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং অত্র ইউনিয়নের ব/খা/টে ও মাদকাসক্ত ব্যক্তিবর্গকে প্র/তি/হ/ত করতে ২৪শে জুন (বুধবার) উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ বাহিনী দ্বারা টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগনরা বলেন, ইউএনও মহোদয়ের এমন নয়া উদ্যোগ গ্রহণ করা সত্যিই প্রশংসনীয়। আর এমন উদ্যোগ উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে গ্রহণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি যেমনটি বাড়বে তেমনি সাথে সাথে সমাজ থেকে অ/প/রা/ধ কর্ম/কাণ্ড কমবে। সর্বোপরি তারা এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে চলমান রাখার দাবিও জানান। জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকালে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম থাকায় এবং নিকটবর্তী খেলার মাঠ ও দোকানে অনেক শিক্ষার্থীদের স্কুল চলাকালে অবস্থান করতে দেখা যায়। বিধায় মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। আর এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের স্কুল ফাঁ/কি দিয়ে ঘোরাঘুরি বন্ধে এবং অত্র ইউনিয়নের ব/খা/টে ও মাদকাসক্ত ব্যক্তিবর্গকে প্র/তি/হ/ত

২৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top