বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

ভান্ডারিয়ায় তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়া থানাধীন তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

শনিবার (১৮ জুলাই ২০২৬) তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে গেলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন।

তিনি কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় তিনি কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশের বিষয়ে মতামত শোনেন এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার, পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top