মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. মনিরুজ্জামান গাইবান্ধার নতুন ডিসি

[print_bangla]

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার ভূল্লী দেবীপুর ইউনিয়নের কৃতি সন্তান ড. মো. মনিরুজ্জামান গাইবান্ধা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁর এই সাফল্যের খবরে নিজ এলাকা ভূল্লী দেবীপুর ইউনিয়নসহ পুরো ঠাকুরগাঁও জেলায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. মো. মনিরুজ্জামান ঠাকুরগাঁও জেলার ভূল্লী দেবীপুর ইউনিয়নের কৃতি সন্তান। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর এই নিয়োগকে নিজ এলাকার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁর কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার মাধ্যমে গাইবান্ধা জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের সেবা, জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
ড. মো. মনিরুজ্জামানের এই অর্জনে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর নিয়োগের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে কৃতি সন্তান ড. মো. মনিরুজ্জামানের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন দায়িত্বে তাঁর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করছেন জেলার সর্বস্তরের মানুষ।
দোয়া ও শুভকামনা রইল প্রিয় বড় ভাই ড. মো. মনিরুজ্জামানের জন্য। গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে তাঁর নতুন পথচলা সফল ও সুন্দর হোক—এটাই প্রত্যাশা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ড. মনিরুজ্জামান গাইবান্ধার নতুন ডিসি

২০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top