রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয়  সহকারী হাই কমিশনার

[print_bangla]

 

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। এসময় বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের সমন্বয়ে এক যৌথ দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার ডাকবাংলোতে তিনি আসেন এবং সীমান্তের শূন্য রেখায় প্রবেশ করেন। সেখানে দুই দেশের ব্যবসায়ীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সভায় অংশগ্রহণ করেন।

ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আরও বিস্তৃত হবে। দুই দেশের ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে এগিয়ে আসতে হবে।

এসময় বক্তারা বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে ভিসা সহজলভ্য করা দরকার। কেন না ব্যবসায়ীরা যেসব পণ্য দেশে আমদানি করবে, ভারতীয় গিয়ে তা যাছাই বাছাই করে নিলে ভাল হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতীয়  সহকারী হাই কমিশনার

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top