এসএসসি-২০২৬ পরীক্ষায় পুলিশ পরিবারের সাফল্য অর্জনকারী সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

শনিবার (০৫ সেপ্টেম্বর ) এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে জেলা পুলিশ, নওগাঁর আয়োজনে পুলিশ লাইন্স, নওগাঁয় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় নিজেদের আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাজীবনে উৎসাহ ও প্রেরণা জোগাতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে মিসেস শামীম আরা হক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের সাফল্যের জন্য অভিভাবকদেরও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ভবিষ্যতে আরও বড় অর্জনের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য গৌরব বয়ে আনতে তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ এবং নওগাঁ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এসএসসি-২০২৬ পরীক্ষায় পুলিশ পরিবারের সাফল্য অর্জনকারী সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top