রাজশাহী ডিআইজি, নওগাঁ জেলা সফর ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) নওগাঁ জেলা সফর করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো.আশিক সাঈদ। নওগাঁয় পৌঁছালে ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। একই সময়ে ডিআইজি এর সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে পুনাক, নওগাঁর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি কে গার্ড অব অনার প্রদান করে।
এরপর নওগাঁ জেলায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কল্যাণ সভায় ডিআইজি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পাশাপাশি তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, পুলিশ সদস্যদের আচরণ ও সেবার মানের মধ্য দিয়েই জনগণের কাছে পুলিশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। তাই সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ এবং দ্রুত ও যথাযথ পুলিশি সেবা নিশ্চিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ কল্যাণ সভায় চাকরি শেষে অবসর গ্রহণকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ। এ সময় তাঁদের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা ও সেবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী ডিআইজি, নওগাঁ জেলা সফর ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top