সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

পিস্তল-গুলিসহ আটক রাজিব, পিরোজপুরে ঘর থেকে উদ্ধার গাঁজা- রয়েছে একাধিক মামলা

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর, ৬ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজাসহ রাজিব খাঁ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার একটি দল বাঁশবাড়িয়া গ্রামে রাজিব খাঁর বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে ‘MADE IN USA’ ও ‘N 1101’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ওই ঘর থেকে একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়েছে। আটক রাজিব খাঁ ও উদ্ধার করা আলামত বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজিব খাঁর বিরুদ্ধে এর আগে পিরোজপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ৩ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে।

এ ছাড়া ২০১৬ সালের ২৬ এপ্রিল পেনাল কোডের বিভিন্ন ধারায়, ২০২০ সালের ২১ জানুয়ারি জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪ ধারায় এবং ২০২৪ সালের ২৮ মার্চ ও ২ এপ্রিল পেনাল কোডের বিভিন্ন ধারায় আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিস্তল-গুলিসহ আটক রাজিব, পিরোজপুরে ঘর থেকে উদ্ধার গাঁজা- রয়েছে একাধিক মামলা

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top