সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ২৩শে ভাদ্র, ১৪৩৩

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযান: মানবপাচারের শিকার ৫ ভিকটিম উদ্ধার

[print_bangla]

মোঃ মোরশেদ (জেলা প্রতিনিধি) কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে মানবপাচারের শিকার ৫ জন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)।

অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া সাকিনস্থ নুরুল কবিরের বসতবাড়ির সম্মুখস্থ রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করে। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কতিপয় সংঘবদ্ধ মানবপাচারকারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিক-বিদিক দৌড়ে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ ০৫ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা আসামীরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভিকটিমদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে একত্রিত করেছিল।

উদ্ধারকৃত ভিকটিমগণ এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযান: মানবপাচারের শিকার ৫ ভিকটিম উদ্ধার

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top