রাজশাহীর মোহনপুরে ধুরইল ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপির ত্যাগী নেতা

[print_bangla]

রাজশাহীর মোহনপুরে ধুরইল ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপির ত্যাগী নেতা

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নম্বর ধুরইল ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোরালো ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মহব্বত আলী মৃধা। তিনি ধুরইল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত জনপ্রিয় ও বর্ষীয়ান সাবেক ইউপি সদস্য মরহুম ফরমান আলী মৃধার বড় ছেলে। দলীয় সমর্থন পেলে তিনি জনগণের সেবা করার উদ্দেশ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন।

​রাজনৈতিক ত্যাগ ও পুলিশি নির্যাতন
​মো: মহব্বত আলী মৃধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় ও পরীক্ষিত নেতা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে স্থানীয় রাজনীতিতে চড়াই-উতরাই ও রাজপথের মিছিলে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত জোরালো। দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিগত সরকারের পুরো সময়জুড়ে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। তাঁর বিরুদ্ধে একাধিক গায়েবি ও মিথ্যা মামলা দেওয়া হয়। এছাড়া পুলিশি হয়রানি ও নানা ধরনের নিপীড়নের শিকার হলেও তিনি রাজপথ ছেড়ে যাননি এবং দলের আদর্শের সাথে আপস করেননি।

​পারিবারিক ঐতিহ্য ও জনসেবা
​প্রয়াত পিতা মরহুম ফরমান আলী মৃধা তাঁর জীবদ্দশায় সততা ও নিষ্ঠার সাথে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যের দায়িত্ব পালন করেছেন। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে তাঁর উপস্থিতি ও সামাজিক অবদানের কারণে তিনি সর্বমহলে জনপ্রিয় ছিলেন। পিতার সেই জনসেবার আদর্শকে টিকিয়ে রাখতে এবং ধুরইল ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবার সরাসরি চেয়ারম্যান পদে মাঠে নামতে চান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মহব্বত আলী মৃধা।

​সম্ভাব্য প্রার্থীর বক্তব্য ও লক্ষ্য
​এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: মহব্বত আলী মৃধার সাথে কথা হলে তিনি জানান,
​”গত ৫ আগস্টের পর থেকে ধুরইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। দলীয় সমর্থন পেলে এবং নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি আধুনিক, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব। আমি সবসময় দুঃখী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে তাদের সঙ্গেই থাকব।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর মোহনপুরে ধুরইল ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপির ত্যাগী নেতা

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top