রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

[print_bangla]

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

সিরাজুল ইসলাম রনি, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (০৯ অক্টোবর) নগরীর বাসার রোড এলাকার তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানের সময় স্কুল মাঠের আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন ও আগাছা পরিষ্কার করা হয়, যাতে এডিস মশার বংশবিস্তার রোধ করা যায়। সংগঠনের নেতারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতাকর্মীদের মতে, বসতবাড়ির আশপাশ, খোলা মাঠ, নালা ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রধান প্রজননক্ষেত্র।

তাই ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
কার্যক্রমে অংশ নিয়ে নেতারা বলেন, আমাদের সুন্দর শহর রাজশাহীকে আমরা সবসময় সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চাই।

নগরীর কোথাও যেন মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু একটি নির্দিষ্ট এলাকায় নয়, নগরীর প্রতিটি ওয়ার্ডেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত পথে আমরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি।

ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই চলবে না, বাস্তবেও মাঠপর্যায়ে কাজ করতে হবে। রাজশাহীর প্রতিটি ওয়ার্ড পরিচ্ছন্ন রাখতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।
মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ বলেন, আমাদের এ উদ্যোগ এক দিনের জন্য নয়।

নগরবাসীর উদ্দেশে আমরা বলতে চাই আপনাদের বাড়ির আশপাশে কোথাও ময়লা-আবর্জনা, আগাছা কিংবা পানি জমে থাকতে দেখলে আমাদের জানান। আপনারা নিজেরা পরিষ্কার করতে না পারলে আমাদের খবর দিলে আমরা গিয়ে পরিষ্কার করে দেব। তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এবং বোয়ালিয়া পূর্ব থানা এলাকার ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট; বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

০৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top