
এনামুল হক, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখীতে কাজিপুর থানা পুলিশ অদ্য ২১ অক্টোবর বুধবার সকাল ০৮.৪০ ঘটিকার সময় কাজিপুর থানাধীন ০১নং সোনামুখী ইউনিয়নের অন্তর্গত সোনামুখী বাজারে অভিযান চালিয়ে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন এবং ৭৩ (তিয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), পিতা-মৃত আয়নাল হক, ২। মোঃ রুহুল আমিন (৪০), পিতা-মৃত আমজাদ হোসেন, উভয় সাং-বরইতলী মধ্যপাড়া, ৩। মোঃ আব্দুল মালেক (৪২), পিতা-মোঃ ইব্রাহিম হোসেন, সাং-বরইতলী পশ্চিমপাড়া, সর্ব থানা-কাজিপুর, জেলা- সিরাজগঞ্জদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ৮(খ)/৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ/হ
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...