খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মে (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের হলরুমে যুব প্রধান মোহাম্মদ আল আমিন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন, ইউনিট লেভেল অফিসার আব্দুল গণি মজুমদার ও ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মো. রবিউল ইসলাম। গত ১২-১৪ মে অনুষ্ঠিত হওয়া উক্ত প্রশিক্ষণে মোট ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন, যাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই ছিলো আর্ত মানবতার সেবায় নিবেদিতপ্রাণ হয়ে স্বেচ্ছাসেবামূলক সেবার মাধ্যমে বিপন্ন মানুষের মুখে হাসি ফোটানো। অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের দক্ষ ও প্রশিক্ষিত করার লক্ষ্যে ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ ও সহ শিক্ষা বিভাগীয় প্রধান প্রেমা চাকমা, সংগঠন প্রশাসন ও নিয়োগ বিভাগীয় প্রধান মো. ইমরান হোসেন আসিফ, বিভাগীয় উপ-প্রধান মো. সাবির খান, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান আফরোজা আক্তার পপি, বিভাগীয় উপ-প্রধান অপু চন্দ্র দে, স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান মো. জাহিদুল আলম।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি আর্তমানবতার সেবামূলক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা আর্তপীড়িত মানুষের সেবায়, দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় নিরলস কাজ করে যাচ্ছে। এটি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে। ৭টি মূলনীতির ওপর ভিত্তি করে যুব রেড ক্রিসেন্ট কাজ করে: ১. মানবতা ২. পক্ষপাতহীনতা ৩. নিরপেক্ষতা ৪. স্বাধীনতা ৫. স্বেচ্ছাসেবামূলক সেবা ৬. একতা ৭. সার্বজনীনতা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top