
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বগুড়ার ধুনটে ১ কোটি ৪০ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে হুকুম আলী এলাকায় ১০০মিটার আরসিসি ঢালাই এবং মথুরাপুর ১৭শ মিটার কার্পেটিং ঢালাই কাজ পরিদর্শন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী। পরিদর্শন শেষে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে রাস্তার উন্নয়ন ও সমস্যা নিয়ে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা সহকারী প্রকৌশলী ফৌজিয়া ইয়াছমিন লিজা, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, সদস্য সচিব মাহবুবু-উল হক রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্য সচিব মিশুক বাবু সম্রাট, পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু, সদস্য সচিব শেখ মোহাম্মদ জাকারিয়া ও মেসার্স রনক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শিহাবুল ইসলাম।