শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

ধুনটে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬মে) সকাল ১১টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকায় প্রায় একঘন্টা সময় ধরে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার মথুরাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ। সমাবেশে আরো বক্তব্য রাখেন মথুরাপুর বাজারের ব্যবসায়ী জেল হোসেন ঠান্ডু, ডাঃ মোহাম্মাদ আলী, আমজাদ হোসেন, মাহফুজার রহমান শাহ আলী, শহিদুল ইসলাম ও মুকুল হোসেন প্রমূখ।

উল্লেখ্য উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর হাট প্রতিবছর উপজেলা পরিষদ থেকে বার্ষিক ইজারা বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু আইনী জটিলতার কারণে চলতি সালে ওই হাট ইজারা বন্দোবস্ত দেওয়া হয়নি। এ কারণে উপজেলা পরিষদ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায় বন্ধ করে দিয়েছে। তারপরও স্থানীয় কতিপয় ব্যক্তি অবৈধভাবে টোল আদায়ের নামে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের নানা ভাবে নির্যাতন করে সংঘবদ্ধ চাঁদাবাজরা। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৬ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top