শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নি-হ-ত ২, ট্রাকে আ-গু-ন

[print_bangla]

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে দেবীগঞ্জে এক শিশুকে চাপা দেওয়া বালুবাহী ট্রাকে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা পাঁচকল এলাকায় দেবীগঞ্জ-বোদা মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় পাপড়ি রাণী রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। নিহত পাপড়ি ওই এলাকার সেবেন্দ্রনাথ রায়ের মেয়ে এবং সোনাপোতা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, পাপড়ির বাবা সেবেন্দ্রনাথ রায় সড়কের পাশে ভুট্টা শুকানোর কাজ করছিলেন। এসময় বাবাকে খুঁজতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দেবীগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ট্রাক ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, একইদিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ধারাগছ এলাকায় ট্রাক্টর উল্টে আনোয়ার হোসেন (২১) নামে এক শ্রমিক নিহত হন। তিনি মাঝিপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে এবং ট্রাক্টর শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ট্রাক্টরটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আনোয়ার এর নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, ট্রাক্টরটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নি-হ-ত ২, ট্রাকে আ-গু-ন

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top