
মুন্সী ফরহাদ হোসেন,
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মানবতা, শিক্ষা ও সামাজিক সচেতনতার লক্ষ্যে রামনগর মিনাজদীতে যাত্রা শুরু করেছে “প্রবাসী মানব কল্যাণ সংগঠন” নামে একটি ঐক্যবদ্ধ মানবিক প্ল্যাটফর্ম। শুক্রবার (২২-০৫-২০২৬ খ্রি.) দুপুরে সংগঠনটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঈদ উপহার বিতরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে “প্রবাসী মানব কল্যাণ সংগঠন”। তারা আরও বলেন, “মানবতার সেবায় প্রবাসীরা সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।” অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, প্রবাসী প্রতিনিধি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। জে/এ
