
মা হয়েছেন মানসিক ভারসা
ফরহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী জহুরা (৩০) নামে এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
শুক্রবার সকালে ভূরঘাটা মজিদবাড়ি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহুরা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। গর্ভবতী অবস্থাতেও তিনি বিভিন্ন হাট-বাজারে ঘুরে মানুষের সহযোগিতা নিয়ে জীবনযাপন করতেন। গত প্রায় এক মাস ধরে তিনি ভূরঘাটার সোহেল মার্কেটের একটি দোকানের শাটারের পাশে রাতযাপন করতেন।
খবর পেয়ে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে মা ও নবজাতক কন্যা দুজনই সুস্থ রয়েছেন।
স্থানীয়দের দাবি, অসহায় ও মানসিক ভারসাম্যহীন এই নারীর গর্ভধারণের ঘটনায় সন্তানের বাবার পরিচয় অজানা এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। মানসিক ভারসাম্যহীন ও অসহায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্হানীয়দের।