সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

তানোরের জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের পোনামাছ অবমুক্ত

[print_bangla]

ওবাইদুর রহমান সুজন,
তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে পোনা মাছ উন্মুক্তকরণ।এর ফলে মৎস সম্পদ বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিলকুমারী বিলে এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী, পরিবীক্ষন ও মূল্যায়ন কর্মকর্তা মো. আব্দুল্লা-হিল-মারুফ, আবু হানিফসহ স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আবু সাঈদ বলেন, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকার উন্নয়ন নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ সময় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং একই সঙ্গে এলাকার মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।উল্লেখ্য,চলতি ২০২৫-২৬ অর্থবছরে জবই বিলের আওতায় বিলকুমারী বিলে স্থানীয় মৎস্যজীবীদের উপস্থিতে বিলের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যে কার্প, জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল মোট ৯০০ কেজি এবং দেশীয় প্রজাতির শিং, টেংরা, পাবদা, গুলশা মোট ১০৫০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তানোরের জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের পোনামাছ অবমুক্ত

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top