সোমবার ৮ই জুন, ২০২৬ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ।

রোববার (৭ জুন ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পিরোজপুর ও ভান্ডারিয়া থানার যৌথ অভিযানে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. কবির খান (৫৭) জামিরতলা এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত কবির খানের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top