শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

আনোয়ারায় ঘাতক বাসের ধাক্কায় ৬ সিএনজি দুমড়ে-মুচড়ে গেল, নি-হ-ত ২, আহত ৩০

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ১১-০২৯০) ধাক্কায় ছয়টি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পলি দত্ত (৩০)। তিনি উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তাঁর স্বামী কাজল দত্ত এবং তিনি দুই সন্তানের জননী। অপরজন হলেন একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজি চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। আহয় হন দোকানী। তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই মহিলার মৃত্যু হয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে, সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও।জানান তিনি। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যুর হয়েছে, কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আনোয়ারায় ঘাতক বাসের ধাক্কায় ৬ সিএনজি দুমড়ে-মুচড়ে গেল, নি-হ-ত ২, আহত ৩০

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top