পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বসছে ৫০ কিলোওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা

[print_bangla]

নেট মিটারিং চুক্তি সম্পন্ন, সরকারি প্রতিষ্ঠানগুলোতেও সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্বারোপ

এমএফএইচ রাজু | পিরোজপুর | ১ নভেম্বর ২০২৬

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমাতে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৫০ কিলোওয়াট পিক (kWp) ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার (১ নভেম্বর) নেট মিটারিং চুক্তি সম্পন্ন হয়েছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) পিরোজপুর বিদ্যুৎ সরবরাহের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুযায়ী ক্যাপেক্স (CapEx) মডেলের আওতায় জেলা প্রশাসকের কার্যালয়, ধূপপাশা, পিরোজপুর সদরে ৫০ কিলোওয়াট পিক ডিসি ক্ষমতাসম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা উন্নয়ন ও স্থাপনের অনুমোদন দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

এ উপলক্ষে পিরোজপুরের জেলা প্রশাসক জেলার সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ এবং সোলার অধ্যাদেশ-২০২৬ অনুসরণ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে পিরোজপুর জেলায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যয় কমানো এবং টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বসছে ৫০ কিলোওয়াটের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা

০২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top