
বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার গুরুত্বপূর্ণ কালনী সেতুর ওপর পাথর স্তূপ করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে নানু মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কালনী সেতুর ওপর পাথর স্তূপ করে রাখায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ব্যবসায়ী নানু মিয়াকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনসাধারণের ব্যবহৃত সড়ক ও সেতু দখল বা সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনভোগান্তি তৈরির কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে জনস্বার্থে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জে/এ
