
মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
সরকারি নির্দেশনার অংশ হিসেবে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের জন্য পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে একটি পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের পুরাতন দ্বিতল ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ পরিদর্শন কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হোসাইন রাজু, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাজেদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। জে/এ
