শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাতুভূঞা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা, র‍্যালি, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

[print_bangla]

মাতুভূঞা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা, র‍্যালি, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প ও মাতুভূঞা ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মাতুভূঞা ইউনিয়ন পরিষদে “গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় গ্রাম আদালতের সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা, স্থানীয় বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে গ্রাম আদালত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাতুভূঞা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন, আলোচনা সভা, র‍্যালি, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top