শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পানছড়ির কেষ্টমনিপাড়ায় বিজিবি’র ‘অপারেশন বেস’ স্থাপন: সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে নতুন দিগন্ত

[print_bangla]

মোঃ চাঁন মিয়া,
পানছড়ি (​খাগড়াছড়ি) প্রতিনিধি:

বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং দুর্গম পাহাড়ি এলাকার অপরাধ দমনে খাগড়াছড়ির পানছড়িতে একটি নতুন ‘টেম্পোরারি অপারেশন বেস’ (TOB) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আভিযানিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ‘কেষ্টমনিপাড়া টিওবি’ নামে এই বেসটি স্থাপন করা হয়। ​পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নটি দীর্ঘদিন ধরে ২১.৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অত্যন্ত নিষ্ঠার সাথে সীমান্ত পাহারা, চোরাচালান প্রতিরোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) রোধ এবং অবৈধ অস্ত্র পাচার রোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা দায়িত্ব পালন করে আসছে। এছাড়াও দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লিখিত দায়িত্বসমূহ অধিকতর কার্যকর, সহজ ও গতিশীলভাবে পালনের জন্য সীমান্ত এলাকায় এই টেম্পোরারি অপারেশন বেস (TOB) স্থাপনের প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়।
​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নবস্থাপিত ‘কেষ্টমনিপাড়া টিওবি’ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য চোরাচালান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজিবি সর্বদা সচেষ্ট থাকবে। একই সঙ্গে চোরাচালান দমন এবং বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, বিএসএফ কর্তৃক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও এই কেষ্টমনিপাড়া টিওবি বিশেষ ভূমিকা রাখবে। ​এ বিষয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে জানান, অবৈধ পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ইতিমধ্যে এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আভিযানিক কার্যক্রম ব্যাপক জোরদার করা হয়েছে। ভবিষ্যতে দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল প্রকার অপরাধ দমনে এ ধরনের নিরাপত্তা-মূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পানছড়ির কেষ্টমনিপাড়ায় বিজিবি’র ‘অপারেশন বেস’ স্থাপন: সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে নতুন দিগন্ত

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top