বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

নাটোরের পুলিশ সুপার সিংড়া থানা বার্ষিক পরিদর্শন করলেন

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

মঙ্গলবার (২৮ জুলাই) নাটোর জেলার পুলিশ সুপার, মোহাম্মদ শরীফুল হক সিংড়া থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার কে ” গার্ড অব অনার” প্রদান করে। পরবর্তীতে পুলিশ সুপার থানা কম্পাউন্ড, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, থানা ব্যারাক পরিদর্শন পূর্বক থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।
পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে পুলিশ সুপার থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. ইফতে খায়ের আলম, নূর মোহাম্মদ আলী, সহকারি পুলিশ সুপার, সিংড়া সার্কেল, সহকারি পুলিশ সুপার (প্রবি) গণ, সিংড়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সহ থানা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নাটোরের পুলিশ সুপার সিংড়া থানা বার্ষিক পরিদর্শন করলেন

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top