মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

[print_bangla]

এনামুল হক: স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বন্দরখ্যাত সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার( বিকেলে কাজিপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পারিচালনা করেন। এসময় সোনামুখী বাজারের বেকারি ও মিস্টির দোকানী আব্দুল খালেক ও আকাশ পালকে ৫ হাজার করে এবং শ্যাম ও জয় সুইটস কে দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার(ভূমি) নাঈমা জাহান সুমাইয়া বলেন, “ ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকা দোকানীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top