সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা

[print_bangla]

তানোর (রাজশাহী) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহীর তানোরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টায় তানোর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান।দিবসটি সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে উদযাপনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জন সম্পৃক্ততা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদাক ও তানোর থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর মোয়াজ্জেম হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী ও তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল হাসান। এছাড়াও তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আনিসুর রহমান ও তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতি সভা

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top