
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে উক্ত জুলাই শহীদ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ফেরদৌসী আরা, প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফাহিমা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রকিবুল ইসলাম এবং উপস্থাপনা করেন আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আল-আমিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক মুনতাসীর মেহেদী, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস.এম. জুয়েল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রোমান, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা-জুলাই-গনঅভ্যুত্থানে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা সন্মান জানিয়ে তাদের আত্মত্যাগ কথা তুলে ধরেন।

এ সময়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে সকল বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা, অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ, ছাত্রশিবির নেতৃবৃন্দ, স্কাউট, বিএনসিসি, সাধারণ শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। জে/এ
