মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ঠাকুরগাঁও হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে, মাদক নির্মূলে জনসচেতনতার ওপর জোর দিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

[print_bangla]

মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০ কোটি মানুষের দেশে সবকিছু শুধু সরকারের ওপর ছেড়ে দিলে উন্নয়ন সম্ভব নয়। দেশের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকেগ ভূমিকা রাখতে হবে। সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং বিশেষ করে নারী ও শিশুদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়েও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। তবে সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও এ দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও জানান, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিঠি দেওয়া হয়েছে। খুব শিগগিরই হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। সীমিত জনবল ও অবকাঠামো নিয়েও চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা সেবা দিয়ে যাচ্ছেন। সবাই ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসা সেবার মানোন্নয়ন, জনবল সংকট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও হাসপাতাল ৬০০ শয্যায় উন্নীত হচ্ছে, মাদক নির্মূলে জনসচেতনতার ওপর জোর দিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top