মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে’: দিরাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি নাছির চৌধুরী

[print_bangla]

বিশেষ প্রতিনিধি-

​“আমি শুধু বলে ছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। তাতেই গায়ে জ্বালা ধরেছে সেই অসৎ চক্রের! তারা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে এমনকি আমি মারা গেছি বলেও গুজব ছড়ানো হচ্ছে।” ​ক্ষোভ আর ক্ষোভের আগুনে জ্বলে উঠে কথাগুলো বলছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী। সোমবার (২৭ জুলাই) বিকেলে দিরাই বাজার মহাজন কমিটির উদ্যোগে আয়োজিত এক জমকালো গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, “নির্বাচনের সময়ও সাধারণ মানুষকে বলে ছিলাম, কোনো অসৎ লোককে ভোট দেবেন না। আজও সেই একই কথা স্পষ্ট করে বলছি। আর শুধু এই সত্যি কথাটা বলার অপরাধেই জীবিত থাকা সত্ত্বেও আমার মৃত্যুর খবর রটিয়ে দেওয়া হচ্ছে! এ ধরনের নোংরা অপরাজনীতি থেকে আমাদের অতি দ্রুত বেরিয়ে আসতে হবে।”
​এলাকার উন্নয়ন নিয়ে নিজের রোডম্যাপ তুলে ধরে এমপি নাছির চৌধুরী আরও বলেন, “দিরাই বাজারের সার্বিক সুরক্ষার পাশাপাশি দিরাই-শাল্লার প্রতিটি ভাঙাচোরা সড়কের আমূল পরিবর্তন করা হবে। ইতোমধ্যে আমরা উন্নয়নকাজের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।” ​ব্যবসায়ীদের দেওয়া এই সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি দিরাই বাজারের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা-সুপেয় পানির চরম সংকট, তীব্র যানজট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক শৌচাগারের অভাব এবং মহাজন সমিতির নিজস্ব কার্যালয় না থাকার বিষয়টি পর্যায়ক্রমে সমাধানের জোরালো আশ্বাস দেন।
​দিরাই বাজার মহাজন কমিটির সভাপতি নুরুল হক মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার চৌধুরী এবং দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম। ​এছাড়াও বক্তব্য দেন বাজার কমিটির উপদেষ্টা সুরঞ্জন রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাংবাদিক রুদ্র মিজান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ ও কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া। ​অনুষ্ঠানের সূচনায় মানপত্র পাঠ করেন দীপিকা দাস রুমী। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে': দিরাইয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি নাছির চৌধুরী

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top