সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ  এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও সাতদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষ বিতরণ কার্যক্রম করা হয়।  রোববার (২৬ জুলাই)  সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মুক্তির সোপানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি  জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায়-সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে ৩৭টি স্টল নিয়ে সাতদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বৃক্ষমেলায় শতাধিক  উপকারভোগীর মাঝে চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, বিভাগীয় বন কর্মকর্তা পাবনার কাজী তারিকুর রহমান। সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নুরুন্নবী খান জুয়েল।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা  আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত  উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোহাম্মদ রেজাউল হক,  হটিকালচার সেন্টার খোকশাবাড়ী সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম,  জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আকাব্বর আলী প্রমূখ। এসময়ে  সিরাজগঞ্জের সহকারী বন সংরক্ষক রিজিয়া পারভীন মিষ্টি,  “কৃষি পরিবার সিরাজগঞ্জ” টিমের নেতা-  রাসেল রহমান সহ অন্যান্যরা, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা, নার্সারি মালিক , বৃক্ষপ্রেমিক, বাগানীগন, সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, দর্শনার্থীরা, সাংবাদিকগণ, সুধীজন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top