মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

কাউনিয়ায় পদ্ম ফুল শুধুই উপভোগের নয়, বাণিজ্যিক রূপ নিয়েছে

[print_bangla]

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

অনিন্দ্য সৌন্দর্যের কারণে পদ্মকে জলজ ফুলের রানি বলা হয়ে থাকে। আর সেই পদ্মফুল কাউনিয়ার বেতানির দোলায় শুধুই উপভোগের নয়,বাণিজ্যিক রূপ নিয়েছে। সরেজমিনে কাউনিয়ার বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বেতানির বিলে গিয়ে দেখা গেছে বর্ষার শুরুতেই পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। বর্ষাকালে এই বিলে হাজার হাজার গোলাপি ও সাদা পদ্মফুল ফোটে আর সেই পদ্মফুল শুধুই উপভোগের নয় বরং অনেকের জীবিকা অর্জনের একটি মাধ্যমে পরিণত হয়েছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত স্থানীয় কিছু মানুষ পদ্মফুল তুলে রাস্তার ধারে ফুলপ্রেমি পথচারিদের কাছে বিক্রি করে বার্তি আয় করছেন। এই বিলকে ঘিরে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
বেতানি বিলের পদ্মফুল বিক্রেতা শিশু হাসিবুল, বকুল, রফিকুল বলেন, আমরা সারাদিনে ৪০০ থেকে ৫০০ টাকার ফুল বিক্রি করে সংসার খরচে সহযোগিতা করি। আমরা প্রতিটি ফুল পদ্ম ৫-১০ টাকা বিক্রি করি। খোঁজ নিয়ে জানা গেল, গত কয়েক বছর ধরে বর্ষাকালে বেতানির বিলে গোলাপি রঙের অসংখ্য পদ্মফুল ফোটে। এমনিতে পদ্মফুল সারা বছর থাকে না। বর্ষাকালেই শুধু দেখা যায়। গত কয়েক বছর ধরে এখানে এমন দৃশ্যের অবতারণা হচ্ছে। রাস্তার দুই পার্শে বিশাল এই বিলে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে সাদা আর গোলাপী রঙের পদ্মফুল। বিলের অধিকাংশ জায়গা জুড়েই প্রাকৃতিকভাবে এ পদ্মফুল জন্মে থাকে। এর সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন অনেকে, ঘুরে ঘুরে দেখছেন আর পাশে থাকা বিল থেকে তোলা পদ্মফুল কিনে নিয়ে যাচ্ছেন মনে আনন্দে। বিধাতার এই অপরূপ সৃষ্টি দেখলে যে কারোরই মন জুড়িয়ে যাবে। আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত বেতানির পদ্মবিলে এ ফুল ফুটে থাকে।
দর্শনার্থী মফিজুল ইসলাম বলেন, পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। যাওয়ার সময় কয়েকটি ফুল কিনে নিয়ে যাব। পদ্ম বিল পাড়ের একজন বাসিন্দা আঃ রহিম বলেন, বিভিন্ন এলাকা থেকে মানুষ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে উপভোগ করেন পদ্মবিলের অপরূপ সৌন্দর্য আর যাওয়ার সময় পদ্ম ফুল কিনে নিয়ে যায়। ব্যাংকার নুর আমিন জানান, এই বিলের পদ্মফুল ঘিরে ফুল বিক্রি করে অনেকর বার্তি আয় ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা জানান, বেতানির দোলার পদ্মফুলের গল্প শুনেছি, এটি নিয়ে এখনও তেমন কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে দেখবো বিলটি নিয়ে কিছু করা যায় কিনা।’জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় পদ্ম ফুল শুধুই উপভোগের নয়, বাণিজ্যিক রূপ নিয়েছে

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top