
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।রোববার রাতে উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে শাহ আলমকে সভাপতি এবং শিপন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মহালম, সহ সভাপতি আমান উল্লাহ আমান, দুলু মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ছানাউল্লাহ, ফিজার ফকির, সাংগঠনিক সম্পাদক রায়হান জোয়ার্দার, সহ সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, শাহ আলম। উপজেলা যুবদলের নেতৃবৃন্দ জানান, নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...