
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
মিউজিক ডিরেক্টর এস. এ উজ্জল’র পরিচালনায় ঢাকার “প্রকৃতি” মিউজিক স্টুডিওতে গাওয়া ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী বাউল ছালমার লিখা ও সুর করা একক মৌলিক গানের এ্যালবাম শীঘ্রই আসছে শ্রোতাদের মাঝে। যার মধ্যে রয়েছে “যে ব্যাদথা দিয়েছো বন্ধু আমার অন্তরে” ও “আমার বুকে সেল মারিয়া কার বুকে ঘুমাও” শীরোনামে ৬ টি একক মৌলিক গান। এ এ্যালবাম ঢাকার সংগীতাঙ্গনের সকলজন পরিচিত “প্রকৃতি মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে।
এ ছাড়াও প্রকৃতি মিউজিক চ্যানেলে দক্ষিণ বাংলার জনপ্রিয় গীতিকার ও সুরকার ডা. জহিরুল ইসলাম বাদল’র কথা ও সুরে চমৎকার যুগোপযোগী দুটি গান বাউল ছালমার কন্ঠে প্রচার করা হবে। এ বিষয়ে বাউল ছালমা প্রতিবেদককে বলেন, গান আমার মনে-প্রাণে ও ধ্যানে। সব সময়ই আমার চিন্তাধারায় সুস্থ সংস্কৃতি ও শিক্ষনীয় কথা দিয়ে গানগুলো রচিত, যাতে করে গানের মাধ্যমে সমাজকে ভাল কিছু দেয়া যায়, সেই খেয়ালেই আমার গানগুলো লেখা ও সুর করা। তিনি আরও বলেন, আমি বর্তমানে গীতিকার, সুরকার ও কন্ঠ শ্রমিক হিসেবে সার্থক। ইতোমধ্যে আমার লেখা ও সুর করা বেশ কয়েকটি গান দেশের বরেণ্য সংগীত শিল্পীরা অতি আগ্রহের সাথে পরিবেশন করে আসছেন। এ ছাড়াও আমার প্রায় অর্ধশত লেখা ও গাওয়া গান বিভিন্ন চ্যানেলে প্রচারের প্রস্তুতি চলছে। জে/এ
