মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

পিরোজপুরে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুজনের কারাদণ্ড

[print_bangla]

গাঁজা সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগ- অর্থদণ্ড ও জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার ঘোষণা

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলায় গাঁজা সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. মহিদুল ইসলাম (৪৫), পিতা মৃত লতিফ শেখ, সাং- ৮ নম্বর ওয়ার্ড, মাছিমপুর, পিরোজপুর সদর, অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

একই অপরাধে গোবিন্দ মণ্ডল (৩৫), পিতা মৃত কমলকৃষ্ণ মণ্ডল, সাং- ৮ নম্বর ওয়ার্ড, মাছিমপুর, পিরোজপুর সদর’কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন বাপন সেন, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর।

জেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুজনের কারাদণ্ড

২৭ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top