বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

বগুড়ায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ায় কৃষি উৎপাদন সচল রাখা এবং কৃষকদের কাছে সার ও বীজের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ) বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-এ অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। সভায় জেলার সার ও বীজের মজুদ, বিতরণ কার্যক্রম, বাজার পরিস্থিতি এবং কৃষকদের চাহিদা পূরণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উপকরণ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা, সারের ডিলার উপস্থিত ছিলেন। জে/এ

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top