
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
বগুড়া সদর উপজেলা পরিষদে নবনির্মিত “পরিদর্শন কক্ষ”-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।বগুড়া-৬ (৪১) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন। বুধবার (২৯ জুলাই) এই উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসনিক ও তদারকি কার্যক্রম আরও গতিশীল করা এবং দর্শনার্থী ও পরিদর্শনকারী কর্মকর্তাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে উপজেলা পরিষদ, বগুড়া সদর, বগুড়া। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,নামুজা ইউপি প্যানেল চেয়ারম্যান রাসেল আলী, রাজাপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক , সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস , সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা ,শেখেরকোলা ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহেল রানা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জে/এ
