শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে চারা রোপণ

[print_bangla]

মাকসুদুল হক, হরিনাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি–

শনিবার ১৩ জুন হরিনাকুন্ডু: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি লিচুর চারা রোপণের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ উদ্বোধন করেন ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সমাদৃত চেয়ারম্যান জনাব মো. বশির উদ্দীন। উদ্বোধনের পর চেয়ারম্যান পরিষদের চত্বরে এবং আশপাশের এলাকায় আরও বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করেন।
বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. বশির উদ্দীন বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারি এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে রঘুনাথপুর ইউনিয়নের প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনায় ও পতিত জমিতে অন্তত দুটি করে গাছ লাগানোর অনুরোধ জানাচ্ছি।” উপস্থিত সুধীজন চেয়ারম্যানের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ইউনিয়নব্যাপী এই কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদে চারা রোপণ

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top