
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি উপজেলা-
সারাদেশের ন্যায় এক যোগে বাঘাইছড়িতেও বৃক্ষ রোপণ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। আজ ১৩ জুন বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ ও মিনি স্টেডিয়াম জুড়ে বৃক্ষরোপন করার মাধ্যমে এ কর্মসুচীর শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বনবিভাগ শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা তারই অংশ হিসেবে আজ বৃক্ষ রোপণ কর্মসুচী শুভ উদ্বোধন করা হয়েছে, পর্যায়ক্রমে বাঘাইছড়ি উপজেলায় ২৫ হাজার বৃক্ষরোপন করা হবে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...