শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাভার কমলাপুরে অনুষ্ঠিত হয়েছে মহান সাধু আন্তনীর পার্বণ

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসব মূখর পরিবেশে সাভার কমলাপুরে কমলাপুর প্রার্থনাগৃহের প্রতিপালিকা সাধু আন্তনীর পার্বণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন, সাভার কমলাপুর প্রার্থনাগৃহ প্রাঙ্গণে পর্বদিনের মহাখ্রীষ্টযাগে পৌরহিত্য করেন ঢাকা আর্চবিশপ বিজয় এন.ডি’ ক্রুজ ওএমআই। সাভারসহ বিভিন্ন ধর্মপল্লী থেকে শত শত খ্রীষ্টভক্তের ভর্তিপূর্ণ প্রার্থনার মধ্যেদিয়ে অনুষ্ঠিত পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের এমপি আন্না মিনজ, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো অপারেটিভ হাউজিং সোসাইটি লি: চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ, ফাদার, সিস্টারসহ সাধু আন্তনীর ভক্তবৃন্দ।
আর্চবিশপ তার উপদেশে সাধু আন্তনীর জীবনী ও শিক্ষা ভক্ত জনগণের মধ্যে তুলে ধরেন। তিনি বলেন, সাধু আন্তনী ছিলেন একজন উৎকৃষ্ট ধর্ম প্রচারক। তার জীবনী আমাদের অন্তর থেকে ধারণ করতে হবে। “খ্রীষ্ট বিশ্বাস ও খ্রীষ্টপ্রেম ছিল সাধু আন্তনীর জীবনের বড় একটা শক্তি। যীশুর সাথে তার একটা গভীর সম্পর্ক। তাই খ্রীষ্টেতে আমার প্রিয়জনেরা আমাদেরও যীশুর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে।” বলেন আর্চবিশপ খ্রীষ্টযাগের পরে এমপি আন্না মিনজ’কে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা জানানো হয় এবং তখন তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সাংসদ নির্বাচিত হয়েছি বাংলাদেশের খ্রীষ্টান সমাজ এবং আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব করার জন্য| আর আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবো| “এর জন্য আমি আপনাদের প্রার্থনা চাই” জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাভার কমলাপুরে অনুষ্ঠিত হয়েছে মহান সাধু আন্তনীর পার্বণ

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top