মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ৯ই আষাঢ়, ১৪৩৩

জেলা প্রশাসক সারওয়ার আলমের পক্ষে সিলেটবাসী, প্রত্যাহার আদেশ বাতিলের দাবি

[print_bangla]

এম এ রশীদ:

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম-এর প্রত্যাহারের আদেশ বাতিলের দাবিতে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে বক্তারা এই প্রত্যাহার আদেশকে অযৌক্তিক,জনস্বার্থবিরোধী ও সিলেটবাসীর প্রত্যাশার পরিপন্থী বলে উল্লেখ করেন।

রোববার (২১ জুন) বিকেল ৬টায় নগরীর সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় বৃষ্টির মধ্যেই এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ সালিম কাসিমী, হাসান ফয়েজ, বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মুফতি রশিদ আহমদ, মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার পরিচালক মুফতি মিনহাজুস সিরাজ, বিশিষ্ট দায়ি আবদুল্লাহ আল মনসুর, আহমাদুল হক উমামম, ইয়াহইয়া তালহা চৌধুরী, সৈয়দ হামমাদ ও আদিব আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সিলেটের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনকারী একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাদের দাবি, শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হজরত শাহপরান (রাহ.)-এর মাজার-এর আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় একটি সুবিধাভোগী ও দুর্নীতিবাজ চক্র তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সুবিধা ভোগ করা একটি গোষ্ঠী একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাদের মতে, প্রত্যাহারের আদেশ সেই অপচেষ্টারই বহিঃপ্রকাশ।

মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেটবাসীর আবেগ, প্রত্যাশা ও জনমতের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন, গণসমাবেশ ও হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করা হবে।

বক্তারা দৃঢ় কণ্ঠে বলেন, “সিলেটের স্বার্থে এবং সিলেটবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে ডিসি সারওয়ার আলমকে বহাল রাখতে হবে। জনমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না।”

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জেলা প্রশাসক সারওয়ার আলমের পক্ষে সিলেটবাসী, প্রত্যাহার আদেশ বাতিলের দাবি

২২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top